মালদা

পাচার হওয়ার আগেই উদ্ধার ৪৪ টি গরু। গ্রেফতার ৫ জন পাচারকারী

আবার গরু পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরল ৫ জন পাচারকারী। এদিন গভীররাতে মালদা থানার পুলিশ অভিযান চালায় পুরাতন মালদার সাহাপুরের সেতুমোড় এলাকায়। সেখানে ৫ টি গাড়িকে আটক করে পুলিশ। ওই ৫ টি গাড়ি থেকে উদ্ধার করে ৪৪ টি গরু। ঘটনায় গ্রেফতার করা হয় ৫ জন পাচারকারীকে। জানা গিয়েছে তাদের প্রত্যেকের বাড়ি মালদা থানা, ইংরেজবাজার থানা ও কালিয়াচকের বিভিন্ন এলাকায়। পুলিশের অনুমান মহানন্দা নদী দিয়ে গরু গুলিকে বাংলাদেশে পাচার করার জন্য পাচারকারীরা নিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পরে তারা। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।